পুবের কলম, ওয়েবডেস্ক: ইনস্টাগ্রামে রিল বানানো একটা নেশায় পরিণত হয়েছে। স্ত্রীকে রিল বানাতে না দেওয়াই স্বামীকে ছেড়ে চলে গেলেন বিহারের এক মহিলা। ঘটনাটি বিহারের জামুই জেলার। জানা গিয়েছে, জামুইয়ের বাসিন্দা জিতেন্দ্র তাঁর স্ত্রী তামান্না পারভীন সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছিলেন। মাঝে মাঝেই এনিয়ে বিরক্ত হতেন জিতেন্দ্র।
স্ত্রীকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে বারণ করতেন। কিন্তু জিতেন্দ্রের নিষেধে রেগে যান তাঁর স্ত্রী। এরপরই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পারভীন।আরও পড়ুন:
জিতেন্দ্র কর্মসূত্রে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েন তাঁর স্ত্রী।
তিনি একের পর এক রিল তৈরি করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় পারভীনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা পছন্দ হয়নি জিতেন্দ্রর। অবশেষে পারভীনের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় পারভীন। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে ব্যাপক ভাইরাল হয়ে যায়।