পুবের কলম,ওয়েবডেস্ক: ধর্ষণ, শ্লীলতাহানি সহ নারী নিগ্রহর ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের মেয়েদের এহেন অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচাতে আবাসিক বিদ্যালয়গুলিতে মহিলা কর্মী নিয়োগের সিদ্ধান্ত ঝারখণ্ড প্রশাসনের।

এদিন প্রশাসনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়,  দুমকা কল্যাণ দফতর দ্বারা পরিচালিত তিনটি বিদ্যালয়ে সমস্ত পুরুষ কর্মীদের অন্যত্রে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে সেখানে আনা হবে মহিলা কর্মীদের।
এছাড়াও, প্রতিটি আবাসিক বিদ্যালয়ে একটি করে অভিযোগ বক্স রাখার নির্দেশিকা জারি হয়েছে। এমনকী স্কুল প্রাঙ্গণে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

সম্প্রতি ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দুমকার একটি সরকারি আবাসিক বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ ও নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছিল। তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।