১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বভারতী টিম খেলো ইণ্ডিয়ায় কোয়ালিফায়েড

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন:  আন্ত: বিশ্ববিদ্যালয় যোগায় ব‍্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক প্রাপ্তি বিশ্বভারতী ছাত্র কৌশিক বৈরাগী। পাশাপাশি, বিশ্বভারতী যোগা পুরুষ টিম দুই হাজার তেইশ খেলো ইণ্ডিয়া গেমসে কোয়ালিফায়েড হয়েছে। যেটা চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আসাম বা ত্রিপুরা রাজ‍্যে হবে। চলতি বছরের ছাব্বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইণ্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ভুবেনেশ্বরে এই প্রতিযোগিতা হয় পুরুষ বিভাগে দলগতভাবে এবং ব‍্যক্তিগত ইভেন্টে।

সেই প্রতিযোগিতায় যথাক্রমে খেলো ইণ্ডিয়া ইউনিভার্সিটি তেইশ গেমসে কোয়ালিফাই করে। পাশাপাশি, বিশ্বভারতী ছাত্র শ্রেষ্ঠ যোগা খেলোয়ার হিসেবে কৌশিক বৈরাগী ব‍্যক্তিগত ইভেন্টে যোগায় স্বর্ণপদক পান, বলে জানান কোচ রূপেশ কুমার। একইভাবে, চারশো মিটার মিক্সড রিলেতে জোনাল পর্যায় থেকে অল ইণ্ডিয়া কোয়ালিফাই করে বিশ্বভারতীর বিনয়ভবনের চার থেকে ছয়জন ছাত্র ছাত্রী।

চব্বিশ সালের জানুয়ারি চার থেকে সাত তারিখের মধ‍্যে তামিলনাড়ু স্পোর্টস ইউনিভার্সিটিতে ফাইনাল হবে। অন‍্যদিকে, বৃহস্পতিবার সন্ধ‍্যায় চারশো মিটার পুরুষ ও মহিলা বিভাগে সেমিফাইনাল হবে। সেখানেই নির্ধারিত হবে, ওই দুই বিভাগে কারা কারা ফাইনালে সুযোগ পাবে, বলে জানান কোচ অশোক মুখোপাধ‍্যায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বভারতী টিম খেলো ইণ্ডিয়ায় কোয়ালিফায়েড

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার