পুবের কলম, ওয়েবডেস্ক: যৌন হেনস্থার অভিযোগ ওড়ালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বর্ষীয়ান এই বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ এনেছে এক নাবালিকা। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ইয়েদুরাপ্পা বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র নয়। তবে আইনের মুখোমুখি হয়ে সব প্রশ্নের মোকাবিলা করবেন তিনি। বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক নাবালিকা।
এই মর্মে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি থানায় এফআইআর রুজু হয়েছে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনের ৮ নং ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই অভিযোগ এবার মুখ খুললেন বিএস ইয়েদুরাপ্পা।আরও পড়ুন:
এই প্রসঙ্গে ইয়েদুরাপ্পা বলেন, আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে এক মহিলা অভিযোগ দায়ের করেছেন। প্রায় একমাস হল ওরা আমার এখানে আসত।
কিন্তু আমি সেভাবে ওদের গুরুত্ব দিইনি। কিন্তু একদিন ওদের কাঁদতে দেখি। আমি তখন ওদের জিজ্ঞাসা করি, কি হয়েছে। ওরা আমাকে জানায় ওদের প্রতি অবিচার করা হয়েছে। তখন আমি পুলিশ কমিশনার দয়ানন্দকে ডেকে তাদের কথা শুনতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিলাম'। ইয়েদুরাপ্পা বলেন, পুলিশকে ডেকে ওদের কথা শুনতে বলেছিলাম। কিন্তু আমার বিরুদ্ধেই কথা বলতে শুরু করে ওরা। আমি ভেবেছিলাম সে অসুস্থ এবং পুলিশ কমিশনারকে তদন্ত করতে বলেছি। এখন সেই ঘটনাকে ঘুরিয়ে এফআইআর করা হয়েছে। আইনগতভাবে যা প্রয়োজন আমরা তা করব। আমি ভাবিনি যে কাউকে সাহায্য করলে এমন হতে পারে। আমি তাদের টাকা দিয়েও সাহায্য করেছিলাম। তবে আমরা আইনিভাবে এই অভিযোগের মোকাবিলা করব '