পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আরও এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীরের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং রাজ্যের তদন্তকারী সংস্থা। শনিবার পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সন্দেহে তুফায়েল আহমেদ নামের যুবককে গ্রেফতার করেছে গোয়ান্দারা। পুলওয়ামা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, অভিযুক্ত শ্রীনগরের বাসিন্দা। পুলওয়ামায় ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতেন। তুফায়েল দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত এবং জঙ্গি নেটওয়ার্কটিকে বিভিন্নভাবে সাহায্য করত বলে অভিযোগ। দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত উমার মহম্মদের সঙ্গেও তার যোগ ছিল বলে খবর। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জইশ যোগের সন্দেহে গ্রেফতার যুবক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১২:২৬
আরও খবর
উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক
ইউপি: নাবালিকাকে অপহরণ করে ২৫ দিন ধরে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার একুশের যুবক
ডোমকলে মাদক সহ গ্রেফতার যুবক
জেরুসালেমের খ্রিস্টান গোরস্থানে হামলার ঘটনায় গ্রেফতার ২ ইহুদি
বিবাহ বহির্ভূত সম্পর্ক! রায়গঞ্জে গৃহবধূ খুনে গ্রেফতার যুবক
বিবাহ বহির্ভূত সম্পর্ক! রায়গঞ্জে গৃহবধূ খুনে গ্রেফতার যুবক
নয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ হাওড়ার লিলুয়ায়, গ্রেফতার যুবক
নয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ হাওড়ার লিলুয়ায়, গ্রেফতার যুবক
আশা কর্মীকে মারধরের ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ
আশা কর্মীকে মারধরের ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ইউএপিএ মামলায় অবশেষে জামিন, ৩ বছর পর জেলমুক্ত হচ্ছেন কাশ্মীরি মানবাধিকার কর্মী খুররম পারভেজ
ইউএপিএ মামলায় অবশেষে জামিন, ৩ বছর পর জেলমুক্ত হচ্ছেন কাশ্মীরি মানবাধিকার কর্মী খুররম পারভেজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের