পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্ঘটনার কবলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কনভয়।মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের তালাই মোড় এলাকায় জাকিরের হোসেনের (Jakir Hossain) কনভয়ে ধাক্কা মারে একটি ম্যাটাডোর।জখম হয়েছেন কনভয়ের সঙ্গে থাকা পাইলটকারের তিনজন পুলিশ কর্মী। খুব অল্পের জন্য রক্ষা পান জঙ্গিপুরের বিধায়ক।
আরও পড়ুন:
মঙ্গলবার দুপুরে কনভয় নিয়ে জঙ্গিপুর থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন জাকির হোসেন।
আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোরটি বিধায়কের পাইলট কারে ধাক্কা মারে। বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা জখম তিন পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন জঙ্গিপুরের বিধায়ক।আরও পড়ুন:
উল্লেখ্য, গতবছর ১৭ ফেব্রুয়ারি ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন বিধায়ক। ওইদিন রাতে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন জাকির হোসেন সহ-২৭ জন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাঁ পা গুরতর জখম হয়।(Jakir Hossain)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর এখন তিনি সুস্থ। কিন্তু ২০২১ এর নির্বাচনে তিনি প্রচারও করতে পারেননি। কোনমতে অ্যাম্বুলেন্সে করে যান মনোনয়নপত্র জমা দিতে। সেই ঘটনার পর এবার আরও একবার দুর্ঘটনার মুখে পড়লেন তিনি।