পুবের কলম প্রতিবেদক, জঙ্গিপুর: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। এবার নির্বাচন কমিশনের 'বিশেষ নিবিড় সংশোধন' প্রক্রিয়ার আওতায় দ্বিতীয় শুনানির নোটিস পেলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। ফের একবার তাঁর নাগরিকত্ব এবং ভোটার তালিকায় নাম থাকা নিয়ে প্রশ্ন তোলায় কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জাকির হোসেন জানিয়েছেন, এদিন নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁকে টেলিফোনের মাধ্যমে শুনানির বিষয়ে অবগত করেন। কিন্তু ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি কোনো পদক্ষেপ করতে নারাজ। বিধায়ক সাফ জানিয়েছেন, “আমি তাঁদের বলেছি, কোনো মৌখিক নির্দেশ নয়, নিয়ম মেনে আইনি লিখিত নোটিস পাঠাতে হবে।”