উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বারুইপুরের সূর্যপুরে গণ পিটুনিতে ৩৫ বছরের যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় আরও এক জনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম লুৎফর শেখ ওরফে লুটো (৪৬)। তাঁর বাড়ি সূর্যপুর হাট এলাকার ভাটপোতায়। এই নিয়ে গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার মোট ৯ জন।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সূর্যপুর এলাকায় অভিযান চালিয়ে বারুইপুর থানার পুলিশ লুটোকে গ্রেপ্তার করে।
শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে হাজির করানোর সময়ে ধৃত দাবি করেছেন,আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই।বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় ইন্দ্রজিত জড়িত, এমন অভিযোগ তুলে তাঁকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, ইন্দ্রজিৎ সম্পূর্ণ নির্দোষ ছিলেন। পরে আবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী ইন্দ্রজিতের পরিবারকে আর্থিক সাহায্য এবং তাঁর দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেন। সেই সঙ্গে শুভেন্দু জানিয়েছিলেন, নাম-পরিচয় দেখে কিছু মানুষ ইন্দ্রজিৎকে খুন করেছেন। বলেছিলেন, ‘নাম-পরিচয় দেখে খুন করা হয়েছে। ৩৫ বছরের অবিবাহিত যুবককে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। যাঁরা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন, এর পিছনে তাঁদের উস্কানি রয়েছে। ভিডিয়োয় যত জনের ছবি দেখা গিয়েছে, সকলকে গ্রেপ্তার করা হয়েছে। বকখালি, দিঘা থেকেও অভিযুক্তদের ধরে এনেছে পুলিশ।’ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, গণপিটুনিতে জড়িত কাউকেই ছাড়া হবে না। কড়া পদক্ষেপ করা হবে সকলের বিরুদ্ধে। তার পর থেকেই গণপিটুনি কাণ্ডে ধরপাকড় আরও জোরদার হয়।ধৃতকে এদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক।অন্যদিকে সিপিএম নেতা লাহেক আলিকে শুক্রবার আবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।বারুইপুরে গণপিটুনির ঘটনায় গ্রেফতার আরও এক,মোট ৯ জন
আসলাম হোসেন
প্রকাশিত:
২৪ জুলাই ২০২৬, ২১:২২
আরও খবর
বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরেই তদন্তকারী অফিসার বদল, নতুন দায়িত্বে ডিএসপি শান্তনু
বারুইপুরে নির্যাতিতা ও ইন্দ্রজিতের পরিবারের দেখা করলেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন করলেন নতুন পুলিশ ফাঁড়ির
'আমার ছেলেকে ওরা মেরে ফেলল' মুখ্যমন্ত্রীর ওপর আস্থা বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাবার
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর