জেরুসালেম, ১২ মে: ফিলিস্তিনের গাজার দক্ষিণে বোলতার কামড় খেয়ে ১০ ইসরাইলি সেনা হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার ইসরাইলের নিরিম সীমান্তের কাছে অভিযানের সময় একটি ট্যাঙ্ক বোলতার আবাসস্থলে আঘাত হানে। এসময় ক্ষুব্ধ হয়ে বোলতার দল ইসরাইলি সেনাদের কামড়ানো শুরু করে।
তীব্র যন্ত্রণায় দখলদার সৈন্যদের এদিক ওদিক ছুটতে দেখা যায়। তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে ১০ ইসরাইলি সেনা ভর্তি হয়েছে। এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।