০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পুরস্কারে সম্মানিত কলকাতা পুলিশের ১০ অফিসার

পুবের কলম প্রতিবেদক : রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি ব্যর্থতা নিয়ে মাঝে মধ্যেই আঙুল তোলেন বিরোধী রাজনৈতিক দল। পাশাপাশি কলকাতা পুলিশকেও দায়ী করে কথা শোনাতে পিছু পা হন না রাজ্যের বিরোধী দল তথা বিজেপি-র নেতারা। এমনকী বিভিন্ন ইস্যুতে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিরোধের মাঝে মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবার কলকাতা পুলিশের ১০ জন পুলিশ আধিকারিককে বিশেষ স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, রাজ্য তথা দেশের জঙ্গিদমন অভিযানে সাফল্যের জন্য কলকাতা পুলিশের ১০জন আধিকারিককে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

বিশেষ তল্লাশি চালিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতারের কৃতিত্বের জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘স্পেশাল অপারেশনস এওয়ার্ড ২০২৩’ পুরস্কার পাচ্ছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর ১০ জন পুলিশ অফিসার। কলকাতা পুলিশের পাশাপাশি এবার সিআরপিএফ, এনআইএ, এনসিবি ছাড়াও অন্যান্য রাজ্যের পুলিশের সদস্যদেরও এই বিশেষ পুরস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে। পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ভি সলমন নিসাকুমার, ডিসি হরেকৃষ্ণ পাই, ইন্সপেক্টর সৌমিত্র বসু, শ্রীপ্রসন্ন দিকপতি, সার্জেন্ট অম্বুজ সিংহ, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস, দেবাশিস রাউথ, কনস্টেবল আবদুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি এবং সৌম্যজিত দাস।

সাম্প্রতিক কালে রাজ্যে আনসারুল্লা বাংলা টিম কিংবা আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি রাজ্যে জাল বিস্তার করছিল। ওইসব জঙ্গি সংগঠনগুলি সমূলে বিনাশ করতে লাগাতার অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।এমনকী ২০২২ সালে পরপর বেশ কয়েকটি অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা।তাদের এই সাফল্যের জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই বিশেষ সম্মান দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের দশ আধিকারিককে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পুরস্কারে সম্মানিত কলকাতা পুলিশের ১০ অফিসার

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার