উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : দশ বছর পর খুনের আসামীর সাজা ঘোষণা করলো বিচারক। ১০ বছর আগে খুন হয়েছিলেন এক ব্যক্তি। সেই খুনের মামলায় শনিবার সাজা শোনাল আদালত। দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলো ডায়মন্ড হারবার মহকুমা আদালত।দোষী শরিফুল শেখ ও মুন্নাফ শেখ সম্পর্কে দুই ভাই।
২০১৪ সালের ২৯ জানুয়ারির রাতে খুনের ঘটনা ঘটেছিল।দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মামুদপুরে বাড়ির সামনে খুন হন হাকিম শেখ নামে ২৫ বছরের এক যুবক।অভিযোগ, শরিফুল শেখ ও মুন্নাফ শেখ হাকিমদের বাড়ির সামনে দাঁড়িয়ে রাতে গালিগালাজ করছিল।আর তাঁর প্রতিবাদ করে হাকিমের দাদা হাবিব শেখ। তখন তাঁকে ওই দুই যুবক মারধর করে।আর দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হাকিম।তাঁকে লোহার রড দিয়ে প্রচণ্ড ভাবে মারধর করে খুড়তুতো দুই দাদা শরিফুল ও মুন্নাফ শেখ। গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয় হাকিমকে।পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার পরে ওই যুবক মারা যান। এরপরেই ফলতা থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।শুরু হয় মামলার কাজ।ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়প্রকাশ সিংয়ের আদালতে দীর্ঘ ১০ বছর ধরে চলে মামলার শুনানি।আর সব শেষে শনিবার দুপুরে সাজা শোনালেন বিচারক জয়প্রকাশ সিং। দীর্ঘ সময় গেলেও অবশেষে সাজা হয়েছে অপরাধীর।আর তাতেই খুশি মৃতের পরিবারের সদস্যরা।আরও খবর
পাথরপ্রতিমায় লোকালয়ে পুকুরে আবার কুমির
কৃষকদের বিকাশে গঙ্গাসাগরে কৃষি অভিযান
আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের
১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের