উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : এবার বাঘের লোকালয়ে আসার গতিবিধি বুঝতে এবার কুলতলির মৈপীঠ থেকে দেউলবাড়ি পর্যন্ত ১০০ ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছে বন দফতর।গত ১৫ দিনে সাতবার বাঘ হানা দিয়েছে কুলতলির মৈপীঠে।আর তাই আতঙ্ক চেপে বসেছে গ্রামবাসীদের মনে। মূলত, মৈপীঠ বৈকুণ্ঠপুর পঞ্চায়েত ও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েত এলাকায় লোকালয়ের মধ্যে চলে এসেছিল বাঘ।বাঘ বেরিয়েছিল আজমলমারি ১ও আজমলমারি ১১ নং জঙ্গল থেকে।
আর তাই দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগ বাঘের গতিবিধি জানতে ও ক’টি বাঘ লোকালয়ে ঢুকছে,সেই সংখ্যা জানতে নতুন করে কুলতলির মৈপীঠের কিশোরী মোহনপুর থেকে কুলতলির দেউলবাড়ি দেবীপুর পর্যন্ত জঙ্গলে ১০০টি ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু করছে।উল্লেখ্য,প্রসঙ্গত, মৈপীঠের গঙ্গার ঘাট এলাকায় বাঘ খাঁচাবন্দি হওয়ার পরেও নতুন করে আবার বাঘের পায়ের ছাপ পাওয়া যায় বলে আতঙ্ক ছড়িয়েছিল। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক (ডি এফ ও) নিশা গোস্বামী বলেন, গ্রাম সংলগ্ন আজমলমারি ১, ২, ৩, ১১, ১২ নং ও হেরোভাঙা ৯ নং জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হবে।পাশাপাশি,জঙ্গলে সেন্সার সিগন্যাল আলো লাগানো হবে। জাল থেকে পাঁচ ফুট উপরে লাল, নীল, সবুজ রঙের আলো থাকবে। এমন করে বসানো হবে যাতে আলো বাঘের চোখে পড়ে।এতে বাঘ আলো দেখেই ফিরে যাবে।আর ওই আলো সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত জ্বালানো হবে।মৈপীঠে ঘনঘন বাঘের আগমনের কারণে মৈপীঠের বিনোদপুরে বন দপ্তরের পক্ষ থেকে এক আলোচনা সভা ডাকা হয়েছিল। এতে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী, অতিরিক্ত আধিকারিক অনুরাগ চৌধুরী,কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য,মৈপীঠ থানার ওসি শান্তুনু বিশ্বাস, কুলতলি পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ সাহাদাত শেখ, তিনটি পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, সদস্য, টাইগার টিমের সদস্যদরা উপস্থিত ছিলেন।এ দিনের বৈঠকে ঠিক হয়, জঙ্গল সংলগ্ন রাস্তায় পশুদের মৃতদেহ আর ফেলা যাবে না। এ নিয়ে তিনটি পঞ্চায়েত এলাকায় প্রচার চালানো হবে। প্রতি মাসে জাল পরীক্ষা করবে বন দপ্তর।এদিন কয়েকদিন আগে কুলতলির মৃত মৎস্যজীবী বর্ণধর মণ্ডলের স্ত্রী কল্পনা মণ্ডলের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয় বনদপ্তর।তবে বন দফতরের দেওয়া এই সরকারি ক্ষতিপূরণকে সাধুবাদ জানিয়েছেন দীর্ঘদিন এই এলাকার মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ করা সংগঠনের জেলার সহ সম্পাদক মিঠুন মন্ডল।তিনি বৃহস্পতিবার বলেন, সরকারি তরফে ক্ষতি পূরনের টাকা দিলেও মৃতের পরিবারের সরকারি চাকরি ও সন্তানদের পড়াশোনার দায়িত্ব সরকারকে নিতে হবে।বাঘের গতিবিধি বুঝতে সুন্দরবনের লোকালয়ে বসানো হচ্ছে ১০০টি ক্যামেরা
আবুল খায়ের
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১৪:০০
আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর