পুবের কলম,ওয়েবডেস্ক: লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪-২ ভোটে বিলটি সংশ্লিষ্ট সভায় পাশ হয়েছে। কংগ্রেস সহ একাধিক-বিরোধী দল এই বিলকে সমর্থন জানিয়েছে। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই বিলটির ত্রুটিগুলিও তুলে ধরেছেন। এমনকি ওবিসি সংরক্ষণ নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন তিনি।
আরও পড়ুন:
শুক্রবার রাহুল জানান, ২০১০ সালেই সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল ইউপিএ সরকার।
তবে সেই বিলে ওবিসি কোটার বিষয়টি ছিল না। বর্তমান বিলেও জাতিগত সংরক্ষণের উল্লেখ নেই।আরও পড়ুন:
এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে আবেগপ্রবণ হয়ে রাহুল বলেন, ১০০ শতাংশ আফসোস হয়। জাতিগত সংরক্ষণের বিষয়টি মহিলা বিলে সেই সময়ই রাখা উচিত ছিল। আমাদেরই ওটা করা উচিত ছিল। তখন করতে পারিনি।
তবে এখন করব।এর পর কেন্দ্রকে সরাসরি তোপ দেগে রাহুলের অভিযোগ, এই মহিলা সংরক্ষণ বিলের নেপথ্যে সরকারের কোনও সদিচ্ছা নেই। এই বিল আনা হয়েছে শুধু নজর ঘোরাতে। ওবিসি জনগণনা এড়িয়ে যাওয়ার জন্যই পাশ করানো হয়েছে এই বিল। এখন পাশ হলেও ১০ বছর পরে কার্যকরী হবে মহিলা সংরক্ষণ বিল। প্রধানমন্ত্রী নিজে প্রতিদিন ওবিসি মানুষের কথা বলেন, কিন্তু তাঁদের জন্য তিনি কী করেছেন?
যখনই বিরোধীরা কোনও ইস্যু তুলে আনে, তখনই সরকার কিছু না কিছু করে নজর ঘোরানোর জন্য।আরও পড়ুন:
এই বিলটি অসম্পূর্ণ বলেও তোপ দাগেন রাহুল। জানান, যাঁরা দেশ চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের সচিব, তাঁদের মধ্যে মাত্র তিনজন ওবিসি। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ ওবিসি। তাই ওই বড় অংশের মহিলাদের অধিকার রয়েছে সংরক্ষণ পাওয়ার। এটি ছাড়া এই বিল অসম্পূর্ণ।
আরও পড়ুন: