পুবের কলম ওয়েব ডেস্ক: এবার টার্গেট করা হল আগ্রার তাজগঞ্জ এলাকার শাহি মসজিদকে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুয়ারি, শোভাযাত্রার নামে বিকেল ৩.৩০ নাগাদ এক থেকে দেড় হাজার কট্টর হিন্দুত্ববাদী ঢুকে পড়ে ওই মসজিদে। বেশ কয়েকজন মিলে উঠে পড়ে মসজিদের মিনারে। সেখানে গেরুয়া পতাকা লাগিয়ে দেয় তারা। দেওয়ালগুলিতেও লাগানো হয় গেরুয়া পতাকা। তাছাড়া মসজিদের ভিরতেও লাগানো হয় ওই পতাকা।
এরপর চলতে থাকে আপত্তিকর স্লোগান। আবার ওই গোটা ঘটনার ভিডিয়োও করছিল দুষ্কৃতীরা। তাদের হাতে অস্ত্রও ছিল। ভাবখানা এমন, যে ওই মসজিদের দখল নিয়ে ফেলেছে তারা। তাদেরই করা ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই তাণ্ডবের কথা পুলিশকে জানায় মসজিদের পাহারাদার জহিরউদ্দিন। তাজগঞ্জ থানায় এফআইআরও দায়ের করা হয়। এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। অপরাধীদের বেশিরভাগই তরুণ প্রজন্মের।আরও পড়ুন:
উত্তরপ্রদেশে এটা প্রথমবার নয়। রাম মন্দিরের উদ্বোধন হয়েছে মাত্র ৩ দিন আগে। এরই মধ্যে আরও এক মসজিদের মিনারের সবুজ পাতাকা খুলে নিয়ে জয় শ্রী রাম লেখা পতাকা টাঙানো হয়েছে।
৪০০ বছরের পুরনো একটি মাজার ভাঙার চেষ্টা হয়েছে।আরও পড়ুন:
রাম মন্দির উদ্বোধনের পর থেকে এধরণের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনা বেশি ঘটছে। আর তার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ওয়াকিফহাল মহলের মতে, লোকসভার আগে এমন অনেক ঘটনাই ঘটানোর চেষ্টা করা হতে পারে ভোট ব্যাঙ্কের কথা ভেবে।
আরও পড়ুন:
আগ্রার মসজিদে এমন অশান্তি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে আইপিসির ১৪৭, ১৪৮, ৪৫২ ৫০৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এই অপরাধীদের আদৌ সাজা হবে কি না, তাই এখন দেখার।