পুবের কলম,ওয়েবডেস্ক:  মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি। দুর্ঘটনার কবলে দোহা-ডাবলিনগামী কাতার এয়ারওয়েজে। ঘটনায় ৬ জন ক্রু সহ  ১২ জন আহত হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দোহা থেকে যাত্রা শুরু করার পর তুরস্কের আকাশে থাকাকালীন তীব্র ঝাঁকুনির কবলে পড়ে কাতার এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।  পরে আয়ারল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে ডাবলিন  বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ জরুরি পরিষেবা সংস্থাগুলো কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর০১৭ পরিদর্শন করেন।  এই বিষয়ে  ডাবলিন বিমানবন্দর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিমানে ভ্রমণকারী যাত্রীদের সমস্ত রকম সহায়তা করেছে। তবে এই ঘটনায় বিমানবন্দরের কার্যক্রমে কোনও ধরনের প্রভাব পড়েনি বলে জানা গেছে ।

https://twitter.com/DublinAirport/status/1794715778043822104?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1794715778043822104%7Ctwgr%5Efe93ece6d16f4642ee7e578a714030addff98535%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fturbulence-on-qatar-airways-doha-dublin-flight-leaves-12-injured-5750478

প্রসঙ্গত, কিছুদিন আগে ঠিক একই কারণে অর্থাৎ ‘এয়ার টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে সিঙ্গাপুরগামী বিমানে এক যাত্রীর মৃত্যু হয়েছিল।

গুরুতর জখম হয়েছিল আরও  ৩০ জন। সে সময় বিমানটিকে ব্যাংককে জরুরি অবতরণ করানো হয়েছিল।  লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ বোয়িং বিমান। বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী ছিলেন। মাঝ আকাশেই ‘টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনির কারণে বিমানের যাত্রীরা আহত হন।