নয়াদিল্লি, ২১ জানুয়ারিঃ ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত ১৪ জন মাওবাদী। জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এনকাউন্টারে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতিরও মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
একাধিক মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। কেন্দ্রীয় সরকারের তরফে তার মাথার দাম এক কোটি টাকা ধার্য করা হয়েছিল।
মাওবাদীদের বিরুদ্ধে এনকাউন্টারের ঘটনাটি সবচেয়ে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মাওবাদীমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য। ওড়িশা-ছত্তিশগড় সীমানা এলাকায় যৌথ অভিযানে ১৪ জন মাওবাদীকে নিষ্ক্রিয় করতে সফল হয়েছে সিআরপিএফ, এসওজি ওড়িশা ও ছত্তিশগড় পুলিশ।আরও পড়ুন:
উল্লেখ্য যে, রবিবার সন্ধ্যায় গরিয়াবাঁধের জঙ্গলে অভিযান চালায় সিআরপিএফ, এসওজি ওড়িশা ও ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনী।
এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা মাওবাদীরা। জবাবে পাল্টা গুলি চালান জওয়ানরা। মৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । মাওবাদীদের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক আধিকারিক। সোমবার সন্ধ্যায় গুলির লড়াই থামার পর প্রথমে ২ জনের দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে আরও ১২ জনের দেহ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী।আরও পড়ুন: