পুবের কলম, ওয়েবডেস্ক: চারদিকে শুধুই লাশের সারি। বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে মৃত ধবংস্তূপগুলি। শনিবার থেকে চলা ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা।
আরও পড়ুন:
ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির পক্ষ এই তথ্য জানানো হয়েছে। হামাসের নিহত কর্মকর্তারা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল। তাঁরা সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন।আরও পড়ুন:
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকালে গাজার খান ইউনিসে এক অভিযানের সময় হামাসের ওই দুই কর্মকর্তা নিহত হন।
আরও পড়ুন:
আইডিএফের একজন মুখপাত্র বলেন, নিহত শামাল হামাসের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি গাজার ভেতরে ও বাইরে অস্ত্রধারীদের অর্থায়ন এবং ইসরায়েলি জনগণের ওপর হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন:
আর নিহত জাকারিয়া হামাসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধানের দায়িত্বে ছিলেন। আইডিএফ তাঁর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলেছে।
আরও পড়ুন: