পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় ফের করোনায় আক্রান্ত দু'জন। এই দুই আক্রান্তের মধ্যে একজনের বয়স ৭০ বছরের বেশি। এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৭ জন। দুজনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
তবে, তাঁদের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।আরও পড়ুন:
কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এবার কলকাতাতেও ধীরে ধীরে বাড়ছে করোনার সংক্রমণ। গত মঙ্গলবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাঁচজন। তবে, তাঁদের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।