পুবের কলম, ওয়েবডেস্ক: পূর্ব জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুম্মার নামায আদায় করেছেন ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। চার মাস আগে গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর সর্বশেষ জুম্মায় এত বেশি সংখ্যক ফিলিস্তিনি নামাযে অংশগ্রহণ করলেন। ইসরাইলি নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তারা জুম্মার নামায আদায় করেন। জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের একজন কর্মকর্তা বলেন, গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ২০ হাজারেরও বেশি মুসল্লি আল-আকসা মসজিদে জুমার নামায আদায় করতে পেরেছেন।
ইসরাইলি নিষেধাজ্ঞা ছিল, তবে তা উপেক্ষা করেছেন সাহসী ফিলিস্তিনিরা। তবে অনেক মুসল্লির অভিযোগ, অধিকৃত জেরুসালেমে অবস্থিত মসজিদটির কমপাউন্ডে ঢুকতে দেওয়া হয়নি বহু মানুষকে। নামাযের আগে মসজিদের সবগুলি প্রধান গেটে চেকপয়েন্ট বসিয়ে মুসল্লিদের হেনস্থা করা হয় ও মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয়। মিডিয়াকেও বাধা দেয় দখলদাররা। জুম্মার নামাযের আগে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। শেষ শুক্রবার ইসরাইলি নিরাপত্তারক্ষীরা পুরোনো শহরের প্রবেশপথে ব্যারিকেড লাগিয়ে রাখে ও শুধুমাত্র বয়স্কদেরই আল-আকসার দিকে যাওয়ার অনুমতি দেয়। তবে ইসরাইলের শত বাধার মাঝেও শুক্রবার মসজিদ সংলগ্ন সড়কে ও মসজিদে গিয়ে জুম্মার নামায আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। আগে আল-আকসায় যেখানে ৫০ হাজারেরও বেশি মুসল্লি নামায আদায় করতে পারতেন, এখন সেই সংখ্যা ২০ হাজারে নেমে এসেছে। উল্লেখ্য,গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে আল-আকসা ঘিরে।ইসরাইলি অবরোধ উপেক্ষা করে আল-আকসায় ২০ হাজার মুসল্লির নামায
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৭
আরও খবর
বিজেপির দুর্গ বাঁকিপুরে বড় চমক! উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর
চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, মামলা ফিরল হাইকোর্টে
রাজ্যে এই প্রথম শুরু হল অনলাইন জনগণনা, ১৫ আগস্টের মধ্যে ফর্ম পূরণের নির্দেশ
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও অধরা স্বস্তি কালীঘাট তৃণমূলের, মঙ্গলবার ফের হবে শুনানি
বাবার টাকায় নয়, বৃত্তিতেই আমেরিকায় পড়াশোনা: আরটিআইয়ের জবাবে নথি প্রকাশ ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতের
বাবার টাকায় নয়, বৃত্তিতেই আমেরিকায় পড়াশোনা: আরটিআইয়ের জবাবে নথি প্রকাশ ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতের
ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারীসহ গর্ভের শিশুর মৃত্যু
ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারীসহ গর্ভের শিশুর মৃত্যু
ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, একদিনে নিহত অন্তত ১৯
ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, একদিনে নিহত অন্তত ১৯
সেউতায় অভিবাসী সংকট: মৃত বেড়ে ৭২, মরক্কোতে ফিরছেন হাজারো মানুষ
সেউতায় অভিবাসী সংকট: মৃত বেড়ে ৭২, মরক্কোতে ফিরছেন হাজারো মানুষ
পাক জঙ্গিদের নিশানায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তড়িঘড়ি দেওয়া হল বুলেটপ্রুফ গাড়ি
পাক জঙ্গিদের নিশানায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তড়িঘড়ি দেওয়া হল বুলেটপ্রুফ গাড়ি
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং