আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: এই প্রথমবার দিল্লি সরকারের রাজস্ব বিভাগে ২২ জন সাব-রেজিস্ট্রার (এসআর) মহিলা অফিসার নিয়োগ হবেন। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তাদের নিয়োগের জন্য মুখ্য সচিব নরেশ কুমারকে নির্দেশ দিয়েছেন। লেফটেন্যান্ট গভর্নরের অফিস থেকে বলা হয়েছে রেজিস্ট্রি অফিসের ঘুঘুর বাসা ভাঙতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেজিস্ট্রি অফিসের কার্যকলাপ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের কোন শেষ নেই। লাল ফিতের ফাঁস, দুর্নীতি সহ নানাবিধ অভিযোগ রয়েছে এই দফতরের বিরুদ্ধে।
একটা ফাইল গড়াতে সময় লেগে যায় বছরের পর বছর।আরও পড়ুন:
সেই সঙ্গে রয়েছে কাজে আসা মানুষদের সঙ্গে রেজিষ্ট্রি অফিসের কর্মীদের অমার্জিত ব্যবহার। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভি কে সাক্সেনা বারংবার মহিলাদের ক্ষমতায়নের লক্ষে সরব হয়েছেন। দিল্লির উপরাজ্যপাল মনে করেন এর ফলে সংবেদনশীল, দুর্নীতিমুক্ত এবং সহানুভূতিশীল গণপরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে।
আরও পড়ুন:
এর আগের নির্দেশিকায় ৬ জন সাব রেজিস্ট্রারকে নিয়োগের কথা বলা হয়েছিল।
সোমবারে প্রকাশিত নির্দেশিকায় আরও ১৬ জন মোট ২২ জন মহিলা সাবরেজিস্ট্রারের নিয়োগ নিশ্চিত করা হয়েছে। এর আগে, সাক্সেনার নির্দেশ অনুসরণ করে মুখ্য সচিব ৮ অক্টোবর একটি 'ই-প্ল্যাটফর্ম' তৈরি করার জন্য একজন মহিলা অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) নিয়োগ করেছিলেন।আরও পড়ুন:
ইউনাইটেড রেসিডেন্টস জয়েন্ট অ্যাকশন (ইউআরজেএ)-এর সভাপতি অতুল গয়াল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন সাব রেজিস্ট্রার পদে ২২জন মহিলার নিয়োগ অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। এরফলে কাজের ক্ষেত্রে যেমন স্বছতা আসবে তেমন কমবে লিঙ্গ বৈষম্য। সমাজে নারীদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। দিল্লিতে নবনিযুক্ত মহিলা সাব-রেজিস্ট্রাররা শনিবার তাদের কাজের পরিসর এবং বিভিন্ন ভূমি আইন সম্পর্কে বোঝার জন্য শনিবার একদিনের প্রশিক্ষণ নেন। ওই সাব রেজিস্ট্রারদের জমি, সম্পত্তির ক্রয়-বিক্রয় ইজারা, দলিল সহ নানাবিধ ভূমি ও ভূমি রাজস্ব আইন সম্বন্ধে অবহিত করা হয়।
আরও পড়ুন: