২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল ২,৭৯,৪৩৪ জনের নাম

পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে আচমকাই কমে গেল ভোটারের সংখ্যা। গতবছরের তুলনায় এবার রাজ্যে ১২ হাজারের বেশি ভোটার কমেছে। তালিকা থেকে বাদ গিয়েছে ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ ভোটারের নাম। বাদ যাওয়া ভোটাররা সবাই ভূতুড়ে কি না, তা স্পষ্ট করে জানাতে পারেনি নির্বাচন কমিশন। ২ লক্ষ ৭৯ হাজারের বেশি নাম বাদ গেলেও নতুন করে ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জনের নাম সংযোজন হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যে বর্তমানে ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩। অনুপাতের বিচারে পুরুষ ভোটারের নিরিখে মহিলা ভোটারের হারও যথেষ্ট ভালো। তালিকা অনুযায়ী, রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লক্ষ ২ হাজার ৭৩১। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৮৮৩ জন।

আরও পড়ুন: মোদির ‘বিশ্বগুরু’র দাবি নাকচ করল ফোর্বসের রিপোর্ট

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

সার্ভিস ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৭৯৪। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,৬১৯ জন। ভোটার সংখ্যা কমলেও রাজ্যে বুথের সংখ্যা বেড়েছে। আগে রাজ্যে মোট বুথ ছিল ৭৯ হাজার ৪০২। এ দিনের তালিকা অনুযায়ী সেই বুথের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৫০১।

উল্লেখ্য, ২০২১ সালের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রাজ্যে মোট ৭ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ২৬৭ জন ভোটারের নাম ছিল। চলতি বছরের শুরুতে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তা বেড়ে হয়েছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জনে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি এ দিন থেকেই ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু হয়েছে। চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী বছরের জানুয়ারি মাসের পাঁচ তারিখে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাতে নারীদের সুরক্ষায় ‘পিঙ্ক বুথ’ ও বিশেষ টহলদারি, ঘোষণা মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল ২,৭৯,৪৩৪ জনের নাম

আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার