পুবের কলম, ওয়েবডেস্ক: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় মৃত ৩,আহত কমপক্ষে ২৭। দুর্ঘটনায় হতা-হতদের সংখ্যা জানালেন বর্ধমান হাসপাতালে সুপার তাপস কুমার ঘোষ।
আরও পড়ুন:
বুধবার দুপুর ১২.৮ নাগাদ প্রতিদিনে মতো স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় ছিল। ট্রেনের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন তারা।
প্ল্যাটফর্মের নীচে বসে ছিলেন তারা। সেই সময় দুর্ঘটনা। বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কটি।আরও পড়ুন:
জানা গেছে, বহুদিন ধরে ট্যাঙ্কটি অবস্থা ঠিক ছিল না।
চুঁইয়ে জল পড়ছিল। আজ হঠাৎ করেই বীভৎস শব্দে ভেঙে পড়ে জলের ট্যাঙ্কটি। গুরুতর আহত হয় বহু মানুষ। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্ধমান হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, আহত কমপক্ষে ২৭। প্রশাসনের আশঙ্কা হতা-হতের সংখ্যা বাড়তে পারে।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে বর্ধমান স্টেশনেরই মূল ফটক ভেঙে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তিন বছর পর ফের নতুন বছর শুরুর আগেই বড়সড় দুর্ঘটনা ঘটল এই প্রাচীন রেল জংশনে। প্রসঙ্গত, বাংলার অন্যতম ব্যস্ততম স্টেশন বর্ধমান। এই স্টেশনেরই আধুনিকীকরণের পরিকল্পনা চলছে।