পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বের সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম 'দ্য বাইসাইকেল থিফ'। ১৯৪৮ সালে ইতালিয়ান ভাষার এই চলচ্চিত্রটি তৈরি করেন ভিত্তোরিও ডি সিকা। লুইজি বার্তোলিনির ‘বাইসাইকেল থিভস’ উপন্যাস থেকে সিনেমার গল্পটি নেওয়া হয়েছে। সিনেমার পুরো গল্পটি একটি সাইকেলকে কেন্দ্র করে এগিয়ে চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সামাজিক প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করা হয়। সিনেমার প্রধান চরিত্র এন্টনিও ও তার ছেলে ব্রুনো। এন্টনিও খেটে খাওয়া সর্বহারা মানুষের প্রতীক।
স্ত্রী পুত্র নিয়ে বেকার এন্টনিও পোস্টার লাগানোর চাকরি পায়। কাজের জন্য দরকার একটি বাইসাইকেল। বিয়েতে পাওয়া দামি চাদর বিক্রি করে জোগাড় করে একটি সাইকেল। তবে কাজের প্রথম দিনে গিয়েই এন্টনিওর সাইকেল চুরি হয়ে যায় । এরপর সাইকেল ঘিরেই গোটা সিনেমায় এগোয়।আরও পড়ুন:
[caption id="attachment_141204" align="aligncenter" width="789"]
ছবি: সন্দীপ সাহা[/caption]
এতো বছর পরেও আজও সাইকেল খেটে খাওয়া মানুষের প্রতীক। রোজ সকালে ঘুম থেকে উঠে আমরা হাতে যে পেপার পাই, তা সাইকেলে চেপেই বিক্রেতা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়।
পাড়ায় পাড়ায় যে ফেরিওয়ালা হাঁক দিয়ে যায়, তার রুটি-রুজি জোগাড়ের একমাত্র সম্বল সাইকেল।আরও পড়ুন:
[caption id="attachment_141205" align="aligncenter" width="792"]
ছবি: সন্দীপ সাহা[/caption]
আর বাঙালির ঘরে সাইকেল অপরিহার্য। একটি শিশু বড় হয়ে ওঠার পথে তার হাত তুলে দেওয়া হয় সাইকেল। সাইকেল চেপেই সে তার জীবনের পথ চলা শুরু করে। স্কুল হোক বা প্রাইভেট টিউশন। তার নিত্যসঙ্গী হয়ে ওঠে সাইকেল। বেকার প্রেমিকেরও প্রেমিককে ঘোরানোর একমাত্র উপায় সাইকেল।
সাইকেলে পাশাপাশি বসা যেন প্রেমকে আরও গভীর করে তোলে।আরও পড়ুন:
[caption id="attachment_141206" align="aligncenter" width="819"]
ছবি: সন্দীপ সাহা[/caption]
কোভিডের সময় খেটে-খাওয়া মানুষের কাছে সাইকেল হয়ে উঠেছিল অনন্য সাধন বাহন। পাবলিক গাড়ি চলাচল যখন বন্ধ তখন এই সাইকেল খেটে-খাওয়া মানুষকে জীবিকা নির্বাহ করে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিল। গ্রামে সাইকেল চালানো সহজ হলেও শহরের বুকে চারচাকার দাপটে সাইকেল চালানো অতো সহজ নয়। যানজটের মধ্যে দিয়ে সাইকেল চালানো যথেষ্ট কষ্টকর। কিন্তু কলকাতায় সাইকেল আরোহীদের কথা ভেবে নেই কোনও সাইকেল লেন।
আরও পড়ুন:
[caption id="attachment_141212" align="aligncenter" width="803"]
ছবি: সন্দীপ সাহা[/caption]
সরকারের কাছে দাবি হোক, সাইকেল আরোহী তথা খেটে-খাওয়া মানুষদের কথা ভেবে সাইকেল লেন তৈরি করা। ৩ জুন অর্থাৎ মঙ্গলবার বিশ্ব সাইকেল দিবস। উষ্ণায়নের কথা মাথায় রেখে আরও বেশি করে সাইকেল আরোহীদের উৎসাহী করাও দরকার।
আরও পড়ুন: