আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ফের একবার মহামারির আশঙ্কা। ঘুম ভাঙছে ৪৮ হাজার পুরনো জম্বি ভাইরাসের। রাশিয়ার একটি বরফঢাকা হ্রদের তলায় এই ভাইরাসের সন্ধান পেয়েছেন ফরাসি বিজ্ঞানীরা। এমনটাই দাবি করা হয়েছে।
এই ভাইরাস ছড়িয়ে পড়লে সারা পৃথিবীতে আরও একবার মহামারির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস তাদের একটি প্রতিবেদনে এই সংবাদপ্রথম প্রকাশ করে। এর আগে ২০১৩ সালে সাইবেরিয়ায় হদিশ মিলেছিল ৩০ হাজার বছরের পুরনো ভাইরাসের। এবারের ভাইরাস আরও প্রাচীন।আরও পড়ুন:

তবে বিজ্ঞানীরা এও বলছেন প্রচন্ড গতিতে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে জম্বি ভাইরাস। তবে সেটি কি শুধুই মানব দেহে নাকি পশুপাখিদেরও সংক্রামিত করবে তা নিয়ে চলছে গবেষণা। রাশিয়ার বরফ জমা হদ্রের একেবারে তলায় এই ভাইরাসগুলির অবস্থান। মনে করা হচ্ছে ম্যমথ ও সাইবেরিয়ান নেকড়েরা এই প্রকার ভাইরাসেই আক্রান্ত হয়েছিল। পৃথিবীতে যে করোনা অতিমারীর থেকেও কঠিন অতিমারী আসতে পারে, এই আশঙ্কা ক্রমেই বাড়ছে।