পুবের কলম, ওয়েবডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাঁচজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। উত্তরাখণ্ডের মুসৌরিতে এই দুর্ঘটনা ঘটে। শনিবার ভোর পাঁচটা নাগাদ মুসৌরি-দেহরাদুন সড়কের চুনাখালের কাছে একটি গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ওই গাড়িতেই ছিলেন এই পাঁচ পড়ুয়া।
এক মহিলা পড়ুয়া আহত হয়েছে বলে জানা গেছে।আরও পড়ুন:
দমকলের স্টেশন আধিকারিক ধীরাজ সিং তাদিয়াল বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ, উদ্ধারকারি দল। স্থানীয়রা উদ্ধারে হাত লাগায়।
মৃতদের নাম আমন সিং রানা(২২), দিঙ্গ্যাশ প্রতাপ সিং (২৩), তণুজা রাওয়াত (২২)। এই তিনজনই আইএমএস বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আশুতোষ তিওয়ারি, হৃদয় চন্দ্র (২৪) ডিআইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহত মহিলার নাম ২৪ বছর বয়সী নয়নশ্রী, আইএমএস বিশ্ববিদ্যায়ের ছাত্রীটি মেরাটের স্থানীয় বাসিন্দা।