আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় দুবছর পর পুজোয় ছিলনা করোনা মহামারির চোখ রাঙানি। চলতি বছরে এবার রেকর্ড আয়ের মাত্রা ছুঁল কলকাতা মেট্রো। মাত্র ৫ দিনেই ৬ কোটি টাকা আয় করেছে কলকাতা মেট্রো। মহাপঞ্চমী থেকে বিজয়াদশমীর মধ্যে ৩৯ লাখেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন
আরও পড়ুন:
কলকাতা মেট্রো উৎসবের সময় টোকেন, স্মার্ট কার্ড বিক্রি এবং স্মার্ট কার্ড রিচার্জ করে৬,০৬,৯৪,০৫৬টাকা আয় হয়েছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো দুর্গা পূজার মাত্র পাঁচ দিনে ২৭,০৩,৩৪০ টাকা আয় করেছে। সপ্তমী থেকে নবমী এই তিনদিন সারারাত মেট্রো চলেছে।আরও পড়ুন:
এবার পুজোয় পরিষেবায় ১০০ তে ১০০ পেয়েছে কলকাতা মেট্রো বলছেন যাত্রীরাই অন্যদিকে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “এবছর পুজোর সময় আমাদের কর্মীরা খুব ভাল ক্রাউড ম্যানেজমেন্ট করেছেন। কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষ খুব দ্রুত এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন: