পুবের কলম, ওয়েবডেস্ক: : লোকসভা ভোটের আগে রাজ্য-রাজনীতিতে চাপাউতোর। হিমাচলের ৬ জন বিক্ষুব্ধ কংগ্রেস সদস্য সহ ৩ নির্দল বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। গত মাসে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার পরে একটি বিতর্ক শুরু হয়। রাজ্যসভায় কংগ্রেসকে ভোট দিতে হুইপ অমান্য করার জন্য বিদ্রোহীরা ডিসকোয়ালিফাইড বলে ঘোষিত হন। শুক্রবার ৬ জন বিদ্রোহী কংগ্রেস, ৩ নির্দল বিধায়ক বিজেপিতে যোগদান করেন।
এই তিনজন নির্দল প্রার্থীরা হলেন আশিস শর্মা (হামিরপুর বিধানসভা), হোশিয়ার সিং (দেহরা বিধানসভা) ও কে এল ঠাকুর (নালাগড় বিধানসভা)। শুক্রবার বিধানসভা সচিব যশ পল শর্মার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়ে জানান, তারা বিজেপিতে যোগদান করছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের সময় তিনজন নির্দলই বিজেপির টিকিট চেয়েছিলেন, কিন্তু সেই সময় তাদের প্রত্যাখ্যান করা হয়, এবং নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরে যখন কংগ্রেস ৪০ জন বিধায়ক নিয়ে সরকার গঠন করে, তখন তিন নির্দল বিধায়ক সরকারকে সমর্থন করেছিলেন। এই বিধায়করা রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দিয়ে বলেন, সুখু এমন পর্যায়ে নেমে গেছেন যে তিনি, তাদের বিরুদ্দে মিথ্যা মামলা করছেন।
এমনকি তাদের পরিবারের সদস্যদেরও ছাড় দিচ্ছেন না।আরও পড়ুন:
এদিকে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, নির্দল প্রার্থীদের পদত্যাগ করা উচিৎ হয়নি, জনগণের আদেশের সম্মান দেওয়া উচিৎ ছিল। তবে বিধায়কদের এই পদত্যাগের পিছনে কোনও আর্থিক লেনদেন বা, তাদের কোনও চাপ দেওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
৬ কংগ্রেস বিধায়ককে অযোগ্য ঘোষণার ফলে, ৬৮ সদস্যের বিধানসভায় ক্ষমতাসীন কংগ্রেসের শক্তি স্পিকার সহ ৪০ থেকে ৩৪-এ নেমে এসেছে। বিজেপির ২৫ জন সদস্য রয়েছেন।