পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে একই পরিবারের ৬ জনকে খুন করে দুষ্কৃতীরা। এই নৃশংস খুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, কেওনুসার দেবারিয়া জেলার রুদ্রপুরের কাছে ফতেহ্পুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেলে একই পরিবারের ৬ জনকে হত্যা করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।আরও পড়ুন:
সূত্রের খবর, রুদ্রপুর থানা এলাকার ফতেহপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তিন পক্ষের মধ্যে পুরনো শত্রুতা ছিল। এর জেরে সোমবার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। গ্রামে এখনও উত্তেজনা রয়েছে।
পুলিশ সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট, এসপি সহ শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে যান। জানা গিয়েছে, ৫ জনকে গুলি করে ঘটনাস্থলেই মেরে ফেলা হয়। একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়।