পুবের কলম ওয়েব ডেস্কঃ একজন স্বনামধন্য কৃষক এক গাছেই ৫ হাজার ৮৯১টি টমেটো ফলিয়ে বিশ্বরেকর্ড করেছেন।ডগলাস স্মিথ নামের ব্রিটেনের এই চাষি লাল এবং সবুজ টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন।
আরও পড়ুন:
তবে হের্থফোর্ডশায়ারের বাসিন্দা ডগলাসের ফসল ফলিয়ে রেকর্ড এই প্রথম নয়। এর আগে তিনি ২০ ফুট উঁচু সূর্যমুখী ফুল চাষ করে রেকর্ড করেছেন। প্রায় ৬ হাজার টমেটো গাছ থেকে তুলতে তার আড়াই ঘণ্টারও বেশি সময় লেগেছে।
তবে এখনও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে তার নাম ওঠেনি। এর আগে ১,৩৫৫টি টমেটো ফলানোর রেকর্ড ছিল বিশ্বে। এবার ৪৪ বছরের ডগলাস এক গাছে প্রায় চার গুণ টমেটো ফলিয়ে সেই রেকর্ড ভাঙলেন।
আরও পড়ুন:
ডগলাস জানান, তিনি কখনই ভাবেননি যে ছয় হাজারের কাছাকাছি টমেটো ফলবে। এদিকে হ্যাম্পশায়ারের এক চাষি বিশ্বের সবচেয়ে বড় শসা উৎপাদন করেছেন। সেবাস্তিন সুসকি নামের ওই চাষির প্রকাণ্ড শসাটি তিন ফুটের চেয়েও বড়।