পুবের কলম, ওয়েবডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ব্যাংক জালিয়াতির মামলায় ৬৪,৯২০ কোটি টাকার অর্থ বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে ১৫০ জনকে। ২০২৩ সালের মার্চের শেষে সরকারি খাতের ব্যাংকগুলি থেকে ২৫ লক্ষ টাকা বা তার বেশি বকেয়া ঋণ থাকা ইচ্ছাকৃত খেলাপিদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,১৫৯।
মঙ্গলবার অর্থ মন্ত্রক জানিয়েছে, ইডি ১১০৫টি ব্যাংক জালিয়াতি মামলায় ৬৪,৯২০ কোটি বাজেয়াপ্ত করেছে। ঘটনায় ১৫০জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন:
রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ বলেছেন যে, ইচ্ছাকৃত খেলাপিদের মোট সংখ্যা যাদের ২৫ লক্ষ টাকা বা তার বেশি সরকারি ব্যাংকগুলি থেকে বকেয়া ঋণ রয়েছে। এই ধরনের খেলাপির সংখ্যা ২০২৩ সালের মার্চ শেষে ২৫০৪-এ দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের জুনের শেষে ১,৯৫০ ছিল।
আরও পড়ুন:
ইডি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২(পিএমএলএ)-এর অধীনে তদন্তে ইচ্ছাকৃত খেলাপি সহ প্রায় ১১০৫টি ব্যাংক জালিয়াতির মামলা গ্রহণ করেছে। পিএমএলএ-এর বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬৪, ৯২০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫০কে গ্রেফতার করা হয়েছে সেইসঙ্গে বিশেষ আদালতে ২৭৭টি মামলা দায়ের হয়েছে।