পুবের কলম, ওয়েবডেস্ক: ২০০০ টাকার নোট দেশ থেকে তুলে নেওয়া হবে বলে ঘোষণা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলতি মাসের ১৯ মে এমনই ঘোষণা করেছিল আরবিআই। সেই সঙ্গে দেশবাসীকে জানিয়ে দেওয়া হয়, তাদের ২০০০ টাকার নোট থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যেন তাঁরা সেটি বদলে ফেলেন।
সেই মতো আরবিআই দু'হাজার টাকার নোট জমা নেওয়া শুরু করে।আরও পড়ুন:
ঘোষণার দিন থেকে এখনও পর্যন্ত দুমাসে প্রায় ৭৬ শতাংশ ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাংকে জমা পড়েছে বলে জানাল আরবিআই। সোমবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত ২ কোটি ৭২ লক্ষ টাকার ২০০০ টাকার নোট ব্যাংকে জমা পড়েছে। এখনও ০.৮৪ কোটির অভাব রয়েছে।
আরও পড়ুন:
প্রধান ব্যাংকগুলি থেকে সংগৃহীত ডেটা অনুযায়ী ২০০০ মূল্যের ব্যাংকের নোটের মধ্যে প্রায় ৮৭ শতাংশ আমানত আকারে এবং বাকি প্রায় ১৩ শতাংশ অন্যান্য মূল্যের ব্যাংক নোটগুলিতে বিনিময় করা হয়েছে৷