পুবের কলম,ওয়েবডেস্ক:কুনোর জঙ্গলে মৃত্যু হচ্ছে একের পর এক চিতার।  শুক্রবার সকালে মধ্যপ্রদেশের কুনো জঙ্গল থেকে উদ্ধার হয়েছে আরও এক চিতার দেহ। নাম সুরজ। এই নিয়ে গত চার মাসে মোট ৮ টি চিতার মৃত্যু হল।

জানা গেছে, সুরজকে আনা হয়েছিল আফ্রিকা থেকে। তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় বনকর্মীদের কাছে। গত মঙ্গলবারই আফ্রিকা থেকে আনা সপ্তম চিতা তেজসের মৃত্যু হয়েছিল। তারপর সুরজের মৃত্যুতে নড়েচড়ে  বসেছে প্রশাসনিক মহল।

উল্লেখ্য,  ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় কুনোর জঙ্গলে। চলতি বছর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। সব মিলিয়ে ২০ টি চিতা ছাড়া হয় কুনোর জাতীয় উদ্যানে। তবে একের পর এক চিতার মৃত্যুতে সেই সংখ্যা কমে ১২ তে দাঁড়িয়েছে।