পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন ৮ সদস্যকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কাতারের একটি আদালত। বৃহস্পতিবার ঘোষণা করা এ রায়ে বিস্ময় প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক। ফাঁসির রায় হওয়া আট প্রাক্তন ভারতীয় নৌসেনা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা। এ রায়ের প্রতিক্রিয়ায় ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘মামলার রায়ে আমরা হতবাক। সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।
রায়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার প্রক্রিয়া চলছে।’ মৃত্যুদণ্ড পাওয়া প্রাক্তন নৌসেনারা কাতারের ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও স্বল্প পরিসরে কিছু সেবা দিত। ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসাল্টেন্সি সার্ভিসেসের স্পর্শকাতর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন ওই নৌসেনারা। ওই বিভাগে সাবমেরিন সম্পর্কিত কার্যক্রম চলত। আর ওই কাজের ফাঁকেই ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সময় ধরা পড়েন তারা। ২০২২ সালের আগস্টে কাতারের গোয়েন্দা বিভাগ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা কাতারের তথ্য ইসরাইলে পাচার করছিলেন। গ্রেফতারের পর একাধিকবার তাদের জামিনের আবেদন করা হলেও, সেগুলো নাকচ করে দেয় কাতারি কর্তৃপক্ষ।কাতারে ৮ ভারতীয় নৌ কর্মকর্তার মৃত্যুদণ্ড
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৩, ০১:৫২
আরও খবর
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
জাপানে ভূমিকম্প: মৃত বেড়ে ৩৪
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯