পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে সন্ধান মিলল সুড়ঙ্গের। গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র  চাঞ্চল্য। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, জুতো রাখার জন্য র‍্যাক তৈরির কাজ চলছিল সেই  সময়ে  আবিষ্কৃত  হয় সুড়ঙ্গটি।

জানা গিয়েছে, সুড়ঙ্গের গভীরতা প্রায় ২৫ ফুট। অন্যদিকে অজানা সুড়ঙ্গের হদিশ মেলায় আপাতত জুতোর র‍্যাক তৈরির কাজ বন্ধ রাখা হয়েছে।

বিভিন্ন শিখ সংগঠনের পক্ষ থকে দাবি উঠেছে, এই সুড়ঙ্গকে সংরক্ষণ করতে হবে। হরমিন্দর সাহিবের বেসমেন্টের কাছে এই সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে।

অনেকে দাবি  করেছেন এই সুড়ঙ্গ দিয়েই নাকি যাতায়াত করতেন মহারাজা রণজিৎ সিং। আবিষ্কৃত সুড়ঙ্গের রামবাগে গ্রীষ্মকালীন অবকাশের সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই অনেকে এই সুড়ঙ্গ দেখার জন্য ভিড় করেছেন। সুড়ঙ্গের ভেতর নানা নকশায় শিখ ধর্মের ছাপ খুঁজে পেয়েছেন কেউ কেউ।