পুবের কলম,ওয়েবডেস্ক: কলকাতা পুরসভার ১১০নম্বর ওয়ার্ডের পাটুলি ঢালাই ব্রিজ সংলগ্ন ভিআইপি স্পোর্টিং ক্লাবের কাছে মন্ডলপাড়ায় সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আগুন নিভে যাওয়ার পরেও বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার থেকে যায়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সকাল সাড়ে দশটা নাগাদ একটি ঘরে প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে।
কার্যত পুড়ে ছাই হয়ে যায় বাইশটি ঘর।আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ কিছু করতে পারেননি। আগুন নিভে যাওয়ার পর কেউ সাইকেল তো কেউ খাট যা অবশিষ্ট বেঁচে ছিল তা উদ্ধার করে নিয়ে যান। অনেকেই তাঁদের বাড়িতে শেষ সম্বল হিসেবে রাখা টাকাও ঘর থেকে বেরোনোর সময় নিয়ে পালাতে পারেননি। পুড়ে গিয়েছে ঘরের মধ্যে থাকা কয়েক হাজার টাকার বান্ডিল।
সূত্রের খবর বাড়িগুলিতে গ্যাস সিলিন্ডার একের পর এক ফেটে যাওয়ার কারণে আগুন বিশাল আকার ধারণ করে।আরও পড়ুন:
আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রথমে দুটি ইঞ্জিন পাঠানো হয় পরে আরো দুটি ইঞ্জিন পাঠানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে।