আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক : শনিবার ডার্বি দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক সমর্থক। যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার ছিল কলকাতায় আইএসএলের প্রথম ডার্বি। বাগুইআটির দেশবন্ধুনগগরের বাসিন্দা জয়শঙ্কর সাহা নামে ওই সমর্থক আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গেই তাঁকে পুলিশ নিয়ে যায় পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে।
চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ৩৭ মিনিট পর প্রয়াত হন ওই সমর্থক। রবিবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাত ৯টা বেজে ৭ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের প্রথম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়।
ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৬০ হাজারেরও বেশি সমর্থক। ম্যাচটি এটিকে মোহনবাগান ২-০ ব্যবধানে জিতেছে। কিন্তু ম্যাচের ফল জেনে যেতে পারেননি ওই সমর্থক। তার আগেই তাঁর মৃত্যু হয়। তবে মৃত সমর্থক কোন দলের তা জানায়নি পুলিশ। কিন্তু খেলা দেখতে আসা দর্শকদের কথায় ওই সমর্থক ইস্টবেঙ্গল গ্যালারিতে বসেছিলেন।আরও পড়ুন:
ছবি: খালিদুর রহিম