পুবের কলম,ওয়েবডেস্ক:অপেক্ষার আর কয়েকঘণ্টা। তারপরেই চাঁদের মাটিতে পা দেবে চন্দ্রযান ৩। তৈরি হবে নতুন ইতিহাস। জানা গেছে, চাঁদের পারিপার্শ্বিক আবহাওয়া ঠিক থাকলে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার একটু পরে চাঁদের ভূপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। সব ঠিক থাকলে চাঁদের দক্ষিণ  মেরুতে সফট ল্যান্ডিং করবে বিক্রম।

আপাতত অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী। চন্দ্রযান ২-এর ব্যর্থতা ভুলে নয়া ইতিহাস গড়তে শুরু হয়েছে প্রার্থনা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই সাফল্যের দোয়া করছেন। এমনকী চন্দ্রযানের সাফল্যে পূজার্চনা শুরু করেছেন প্রবাসী ভারতীয়রাও।  নিউ ইয়র্ক থেকে বারাণসী, সর্বত্রই একই চিত্র।

https://twitter.com/ANINewsUP/status/1694139320989515781?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694139320989515781%7Ctwgr%5Eaecd8a265071b7da70f77eafdba980de8d213e68%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fprayers-across-world-and-in-india-for-successful-moon-landing-of-chandrayaan-3%2F

বারাণসীতে দেখা গিয়েছে, সাধুরা যজ্ঞ করছেন। একই দৃশ্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীতেও। সেখানে শ্রীমহাকালেশ্বর মন্দিরে ‘ভস্ম আরতি’ করা হচ্ছে। ঋষিকেশের পরমার্থ নিকেতনে বিশেষ গঙ্গা আরতিও শুরু হয়েছে।

পাশাপাশি নিউ জার্সিতে ওম শ্রী সাই বালাজি মন্দির ও মনরোর কালচারাল সেন্টারেও দেখা গিয়েছে সকলকে প্রার্থনা করতে। উত্তরপ্রদেশের হজরত শাহ মিনা শাহ দরগায় দোয়া করতে দেখা যায় বিজেপি নেতা মহসিন রাজাকেও। সকলের প্রার্থনা একটাই। বিক্রম যেন সফলভাবে সফট ল্যান্ডিং করতে পারে পৃথিবীর এক মাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে।

https://twitter.com/ANI/status/1694195307951874367?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694195307951874367%7Ctwgr%5Eaecd8a265071b7da70f77eafdba980de8d213e68%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fprayers-across-world-and-in-india-for-successful-moon-landing-of-chandrayaan-3%2F