প্রীতম কোলে, হাওড়া: বিধবংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার অঙ্কুরহাটি সরদারপাড়ায়। একটি রং তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। পরক্ষণে কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর চড়াও হয়।আরও পড়ুন:
জানা গিয়েছে, বেআইনিভাবে এই রং কারখানাটি তৈরি হয়েছে সেই কারণে ছবি তুলতে বাধা দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ।