আইভি আদক, হাওড়া:  শনিবার দুপুরে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় একটি গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। জানা গিয়েছে, কলকাতা থেকে হাওড়া আসার সময় আঠারো নম্বর কাউন্টারের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকাই আগুন লেগে যায়।

দাউদাউ করে জ্বলে ওঠে একটি সুইফট গাড়ি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে বেরিয়ে পড়েন গাড়ির দুই আরোহী।

ওই দুই আরোহীই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

দ্বিতীয় হুগলি সেতুতে টোল প্লাজায় চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন লাগে ওই গাড়িতে। এদিকে, এই ঘটনার পর ব্রিজে একটি লনে ব্যাপক যানজট সৃষ্টি হয়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে।