২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শারীরিক প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বসিরহাটে

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:  বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদন্ডী বিপ্লবী সংঘের মাঠে অনুষ্ঠিত হল বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চশমা প্রদান অনুষ্ঠান। সীমান্তের দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী সংগঠন। মঙ্গলবার এখানে কয়েকশ দুস্থ মানুষের চোখের পরীক্ষা করা হলো এবং ওষুধ ও চশমা দেওয়া হল সম্পূর্ণ বিনামূল্যে। যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন, তাদের ছানি অপারেশন করার দায়িত্ব নিল প্রতিবন্ধী সংগঠন।

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

আরও পড়ুন: বিরোধী দলে ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৬ নির্দল সদস্যসহ দু’হাজার কর্মীর

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংগঠনের সভাপতি চৈতালি মন্ডল,  সংগঠনের সম্পাদক রক্তিম ইসলাম, সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সরকার, গ্রাম সভার সদস্য জয়ন্ত ঘোষ, তৃণমূল নেতা মনোরঞ্জন বিশ্বাস, বসিরহাট ১ নম্বর ব্লকের সহ সভাপতি চন্দ্রনাথ রায় চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী পারমিতা ঘোষ সহ একাধিক বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: শতবারের রক্তদাতাদের সংবর্ধনা দিল উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্ট

উল্লেখ্য, সমাজের সব থেকে অসহায় প্রতিবন্ধী, তারা সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এই সংগঠনের পক্ষ থেকে করোনা মহামারী ও লকডাউনের সময় একাধিক দুস্থ মানুষের হাতে চাল, ডাল, তেল নুন সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়েছিল।

শীতকালে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছিল। এবার  নতুন প্রয়াস হিসেবে সুন্দরবন থেকে সীমান্তের দুস্থ মানুষের দৃষ্টি ফেরানোর উদ্যোগ নিল এই প্রতিবন্ধী সংগঠন। তারা আজ শতাধিক মানুষের চোখের দৃষ্টি ফেরাতে একদিকে চোখের পরীক্ষা-নিরীক্ষা। অন্যদিকে বিনামূল্যে চশমা প্রদানের পাশাপাশি সানি অপারেশনের দায়িত্ব নিল।

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শারীরিক প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বসিরহাটে

আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার