পুবের কলম ওয়েবডেস্ক: বেশ কিছুদিন ধরেই মনে তার লেখাপড়া করার অদম্য ইচ্ছে।। কাঁহাতক আর বনবাদাড়ে ঘুরে ফলমূল খেয়ে জীবন কাটানো যায়।

https://twitter.com/sohansingh05/status/1570017458236588033?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570017458236588033%7Ctwgr%5Edfc71d7b69c982b43d43e0a2d5c8cfa8947326eb%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Flangur-attends-classes-with-students-in-jharkhand-hazaribag-dgtl%2Fcid%2F1370985

যেমন ভাবা তেমন কাজ বৃহলাঙ্গুল নিয়ে শেষ পর্যন্ত হনুমানটি ঢুকেই পড়ে ক্লাসরুমে। গিয়ে বসে পড়ুয়াদের পাশের বেঞ্চে। কিন্তু তাকে পড়ানোর জন্য যেন হুঁশই নেই মাস্টারমশায়ের। তবুও সে নিয়ম করে এসে প্রতিদিন বেঞ্চে বসে থাকে।

মন দিয়ে পড়া শোনে। https://twitter.com/deepakmahato/status/1570295679733633025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570295679733633025%7Ctwgr%5E08bd2b5e0a00a4bd876b84448d1f2de04a33099b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Flangur-attends-classes-with-students-in-jharkhand-hazaribag-dgtl%2Fcid%2F1370985

হাজারিবাগ জেলার দানুয়ার গ্রামের একটি স্কুলে এই কাণ্ড হয়েছে। জানা গিয়েছে, প্রায়ই সেখানে ক্লাসে এসে বসে ওই হনুমান।

তাড়ালেও যায় না। ভয় দেখিয়েও লাভ হয় না। যদিও পড়ুয়াদের কোনও ক্ষতি করে না সে। তাই স্কুলের শিক্ষক বা পড়ুয়ারা কেউই এখন হনুমানটিকে নিয়ে মাথা ঘামান না। খবর দেওয়া হয়েছে বনদফতরে। হনুমানটিকে গভীর জঙ্গলে ছাড়ার চেষ্টাও হয়েছিল তাতে বিশেষ লাভ হয়নি৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। হনুর পড়তে চাওয়ার ইচ্ছে কুর্নিশ জানিয়েছেন সকলেই।