আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চারমাস অতিক্রান্ত এখনও চলছে রাশিয়া - ইউক্রেন সংঘর্ষ। টানা সংঘর্ষের জেরে আক্ষরিক অর্থেই বিধ্বস্ত ইউক্রেন। প্রাণ হারিয়েছেন হাজার হাজার ইউক্রেনিয়ান। দেশ ছেড়ে চলে গিয়েছেন অনেকেই। এরমধ্যেই ইউক্রেনের একটি শপিং মলে মিসাইল হানায় প্রাণ হারালেন কমপক্ষে ১৬ জন।
আহত ৩৪।আরও পড়ুন:
পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং মলে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত অন্তত ১৬। আহত আরও ৩৪ জন। আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক।
ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।আরও পড়ুন:
যদিও মস্কো থেকে পুতিন প্রশাসনের দাবি তারা কখনও অসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়না। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের ভিড়ে ঠাসা অ্যামস্টোর নামের শপিং সেন্টারটিতে হামলার সময় হাজারের বেশি মানুষ ছিল।
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও এহেন হামলার তীব্র নিন্দা করা হয়েছে। জানা যাচ্ছে রুশ সেনার নিয়ন্ত্রিত এলাকা থেকে এই অঞ্চল কমপক্ষে ৮১ মাইল দূরে।