পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। এই দিনকে শ্রদ্ধা জানিয়ে ইন্ডিয়া গেটে বসছে নেতাজির স্ট্যাচু। গ্রানাইটের তৈরি হলগ্রাম স্ট্যাচু বসানো হবে। যতদিন না নেতাজির মূর্তি গড়ার কাজ শেষ ততদিন ইন্ডিয়া গেটে থাকবে নেতাজির ওই গ্রানাইটের তৈরি ওই হলোগ্রাম স্ট্যাচু । ২৩ জানুয়ারি ওই মূর্তির উদ্বোধন করা হবে।

বিশালাকার এই মূর্তির ২৮ ফুট উঁচু।

ভারত কতটা ঋণী, তার প্রমাণ করবে নেতাজির এই স্ট্যাচু। ট্যুইট করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, ট্যাবলো সংঘাত নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।

এই প্রসঙ্গে আসরে নেমে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ ইতিমধ্যেই জানিয়েছেন, ট্যাবলো বাছার কতগুলি নিয়ম-কানুন আছে। সেটি দেখেই ট্যাবলোগুলি বাছা হয়। তার এই  বিষয়ে কেউ যেন রাজনীতি খোঁজার চেষ্টা না করেন।

এদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বেশ বড়সড় ঐতিহাসিক বদল হতে চলেছে। দীর্ঘ ৫০ বছরের ইতিহাসের সাক্ষী ‘অমর জওয়ান জ্যোতি'র আগুন নিভতে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর তৈরি করেছেন ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক'। সেই স্মারকের সঙ্গেই মিশে যাবে অমর জ্যোতির আগুন।

১৯৭২ সালে প্রজাতন্ত্র দিবসে এই শৌধের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ১৯৭১-এর যুদ্ধের শহিদ হওয়া সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হয়েছিল ‘অমর জওয়ান জ্যোতি’।  একটি মার্বেলের স্তম্ভে একটি রাইফেল ও সৈনিকের হেলমেট রাখা রয়েছে এখানে।  সূত্রের খবর, শুক্রবার ইন্ডিয়া গেটের কাছে এই অগ্নিশিখা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের নিয়ে যাওয়া হবে।  প্রায় ৪০০ মিটার দূরত্বে নিয়ে যাওয়া হবে এই শিখা।  এরপর ইন্ডিয়া গেটের সেই শিখা নির্বাপিত করা হতে পারে।