আইভি আদক, হাওড়াঃ হাওড়ার বাঙালবাবু ব্রিজের উপর থেকে নিচে রেললাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। বুধবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওই যুবককে আরপিএফ কর্মীরা উদ্ধার করে নিয়ে আসেন হাওড়া জেলা হাসপাতালে।

সেখানেই ওই যুবকের চিকিৎসা চলছে।হাওড়ায় বাঙালবাবু সেতুর উপর থেকে নিচে রেললাইনে পড়ে গেল যুবক

তবে যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তিনি কিছুটা সুস্থ হলে তারপরেই তার পরিচয় জানার চেষ্টা করবে পুলিশ এবং এর পাশাপাশি কি কারণে ওই ঘটনা তাও জানার চেষ্টা করা হবে।