পুবের কলম ওয়েবডেস্ক: উৎসবের মরশুমেই আধার আপডেটের খরচ এক ধাক্কায় বাড়িয়ে দিল মোদি সরকার। ইউআইডিএআই জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে তথ্য সংশোধন বা আপডেট করতে আগের তুলনায় ২৫ থেকে ৫০ শতাংশ বেশি খরচ করতে হবে।

নতুন তালিকা অনুযায়ী, আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি সংক্রান্ত বায়োমেট্রিক আপডেটের খরচ দাঁড়াচ্ছে ১২৫ টাকা (আগে ছিল ১০০ টাকা)। তবে ৫–৭ বছর ও ১৫–১৭ বছর বয়সে একবার বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করা যাবে।

আবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে খরচ হবে ৭৫ টাকা (আগে ছিল ৫০ টাকা)।

একই সঙ্গে একাধিক তথ্য পরিবর্তন করলেও একবারই ৭৫ টাকা গুনতে হবে। অন্যদিকে, ‘মাই আধার’ পোর্টালে নির্দিষ্ট নথি আপলোড করলে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে পরিষেবা মিলবে, কিন্তু আধার সেন্টারে গেলে দিতে হবে খরচ। আধার কর্তৃপক্ষের দাবি, যদিও খরচ কিছুটা বেড়েছে, তবে ৭–১৫ বছর বয়সীদের জন্য বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট চালুর মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন।