০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

থানায় বসে রইলেন অভিষেক, ত্রিপুরায় আদালতে জামিন পেলেন তৃণমূলের ধৃত ১৪ নেতা

পুবের কলম ওয়েবডেস্কঃ ত্রিপুরার আদালতে জামিন পেলেন মোট ১৪ জন তৃণমূল নেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মেলে জামিন। আদালতে যখন শুনানি চলছে তখন থানায় বসে ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে যান দলের রাজ্য সধারণ সম্পাদক কুণাল ঘোষ, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, দোলা সেন প্রমুখ।

আদালতে তৃণমূল নেতাদের হয়ে সওয়াল করেন মোট ১২ জণ আইনজীবী তাদের মধ্যে আট জন কলকাতার এবং চার জন ত্রিপুরার।কিছু সময় শুনানি চলার পর আদালত জামিন মঞ্জুর করে। সিজেএম আদালতে ভিড় জমান তৃণমূল এবং বিজেপি সমর্থকরা।

উল্লেখ্য রবিবার সকালে ত্রিপুরায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, যুব নেতা সুদীপ রাহা, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী  ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।তাঁদের বিরুদ্ধে মহামারী আইন প্রয়োগ করা হয়। আগরতলা পোঁছে সোজা খোয়াই থানায় জান অভিষেকরা।কেন তৃণমূলের যুব নেতাদের গ্রেফতার করা হল সেই কথা জানতে চান। দেখতে চান নথি। পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

থানায় বসে রইলেন অভিষেক, ত্রিপুরায় আদালতে জামিন পেলেন তৃণমূলের ধৃত ১৪ নেতা

আপডেট : ৮ অগাস্ট ২০২১, রবিবার