পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৩-এর শেষলগ্নে বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায়। যদিও এখনও পর্যন্ত ভোট নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই নতুন সমীকরণের কথা রাজ্যের আনাচে-কানাচে। সূত্রের খবর, দীর্ঘ ২০ বছর পর কংগ্রেসের প্রতি সুর নরম করতে চলেছে সিপিএম। বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বী বিআরএসকে ক্ষমতাচ্যুত করতে মতানৈক্য ভুলে হয়তো একজোট হতে চলেছে প্রাক-স্বাধীনতা যুগের দুই দল।
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন বিআরএস তেলেঙ্গানার ১১৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকে সিপিএম-কংগ্রেস জোটের খবর প্রগাঢ় হয়েছে।আরও পড়ুন:
গত বছরের নভেম্বরে মুনুগোদে উপনির্বাচনে বিআরএস প্রার্থীকে সমর্থন করেছিল কমিউনিস্ট দলগুলো। পরে সংশ্লিষ্ট দলগুলিকে ধন্যবাদ জানিয়েছিল কেসিআর। বলেছিলেন, রাজ্য বিজেপিমুক্ত রাখতে এই সৌহার্দ্য তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন:
অন্ধ্রপ্রদেশ ভেঙে ভিন্ন রাজ্য গঠনের পরে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করেছিল ভারত রাষ্ট্র সমিতি ( পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি)।
গত ভোটে জিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন কেসিআর। এবার জিতলেই হ্যাটট্রিক। তবে কংগ্রেস-সিপিএম জোট করলে এবারের জয়টা অতটা সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।আরও পড়ুন:
সম্প্রতি ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক শেষ হয়েছে। একাধিক রাজ্যে রাজনৈতিক মতপার্থক্য স্বীকার করে তা সমাধানের আর্জি জানিয়েছিলেন মল্লিকার্জুন খারগে। তেলেঙ্গানার কং-সিপিএম-এর জল্পনার মেঘ সেই সৌহার্দ্যের একটা ইঙ্গিত বলেই মনে করছেন একাংশ।