পুবের কলম, ওয়েবডেস্ক: শারদীয়া উৎসবের রেশ এখনও বাঙালির মননে। দুর্গাপুজো বিশ্বের দরবারে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। আজ দুর্গাপুজো কার্নিভাল। সেজে উঠেছে কলকাতার রেড রোডে।
উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পায়ের ব্যথার কারণে কালীঘাটের বাড়ি থেকেই মুখ্যমন্ত্রীর কাজ সেরেছেন তিনি।আরও পড়ুন:
স্পেন ও দুবাই সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরেছিলেন গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। তার পরের দিন এসএসকেএম হাসপাতালে তাঁর পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ার চিকিৎসা হয়।
২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ির বাইরে পা রাখবেন। বিকেলেই রেড রোডে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্নিভালে মোট মোট ৯৬টি পুজো অংশগ্রহণ করবে। কার্নিভালে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীরা।আরও পড়ুন:
যে গানটির সঙ্গে ডোনা এবং তাঁর সহশিল্পীরা পারফর্ম করবেন, সেটি লিখেছেন মুখ্যমন্ত্রী। গেয়েছেন মনোময় ভট্টাচার্য। ভার্চুয়াল পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর পায়ে সংক্রমণ বেড়েছে। তাঁকে ‘আইভি ইঞ্জেকশন’ নিতে হচ্ছিল বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি। শুক্রবার তিনি যাবেন কার্নিভালে।
আরও পড়ুন: