পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র দাবদহে পুড়ছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। একফোঁটা বৃষ্টির চিহ্ন মাত্র নেই। সকাল থেকেই কাঠফাটা রোদে মানুষের হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ ৬৮ বছর পর এই বাংলায় দ্বিতীয়বার উঠল এই সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে ১৯৬৬ সালের ১০ জুন এই বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল বীরভুমের শান্তিনিকেতনে ৪৭ ডিগ্রি। সেই রেকর্ডও গতকাল পেছনে ফেলে দিয়েছে কলাইকুন্ডা। কলাইকুন্ডায় রয়েছে ভারতের বিমানবাহিনীর একটি ঘাঁটি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ঘাঁটিটি নির্মিত হয়েছিল।আরও পড়ুন:
গতকাল পুরো পশ্চিম বাংলায় তাপমাত্রার পারদ চড়ে।
পানাগড়ে ওঠে ৪৫ দশমিক ৬ ডিগ্রি, মেদিনীপুরে ৪৫ দশমিক ৫ ডিগ্রি, বাঁকুরায় ওঠে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কলকাতায় ৪৩ , দমদমে ৪৩ ডিগ্রি, সল্টলেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে।আরও পড়ুন:
এই তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে গতকাল কলকাতার রাজপথে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম প্রবন্ধ কুমার রানা (২৯)। তাঁর বাড়ি কলকাতার শহরতলির বাগুআটির অর্জুনপুরে।
এদিকে এই তীব্র তাপপ্রবাহে কলকাতাসহ রাজ্যের জেলা শহরগুলো কার্যত ফাঁকা হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। মাছ–মাংস ও সবজির বাজার অনেকটাই ফাঁকা। বেড়েছে আইসক্রিম, কোল্ডড্রিংকসের চাহিদা। গরমের সঙ্গে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে নাজেহাল অবস্থায় আমজনতা।আরও পড়ুন: