পুবের কলম প্রতিবেদক: শুক্রবারের চিৎপুরের পর এবার ময়দান। প্রকাশ্য রাস্তায় যুবককে ছুরি দিয়ে কোপাল হামলাকারী। চিৎপুরে দুই যুবকের মধ্যে বচসার পরিণতিতে একজন অন্য একজনকে ধারাল অস্ত্র দিকে কোপ মারে। এবার ময়দান এলাকায় শনিবারের ঘটনাতেও প্রায়ই একই রকম ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ময়দান এলাকা দুই যুবক বচসায় জড়িয়ে পড়েন। একজন অন্যজনের উপরে ছুরি নিয়ে হামলা চালায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর ওই দুই যুবক কেটারিংয়ের কাজ করেন। শনিবার দুপুর পৌনে দুটো নাগাদ তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়। তার জেরই এক যুবক সৌরভ মল্লিক নামে এক যুবকের উপরে ছুরি নিয়ে হামলা চালায়। আক্রান্ত যুবকের বয়স অনুমানিক ৩০-৪০ বছর হবে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। তাকে এসএসকেএম হাসপাতালের ট্রামা কেয়ার ইমার্সেন্সিতে নিয়ে যাওয়া হয়।
সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তার শরীরে একাধিক জায়গায় ছুরির আঘাত রয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত করছে ময়দান থানার পুলিস।আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার সকাল নটা নাগাদ চিৎপুর রোডে এক যুবককে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। ধারাল অস্ত্র দিয়ে কোপালে যেমন ক্ষত তৈরি হয়ে তেমনই ক্ষত ছিল সেখ দুলাল নামে ওই যুবকের দেহ।
আহত দুলাল কাশীপুরের বাসিন্দা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেখ দুলালের সঙ্গে আরও এক যুবক ছিল। কোনও কারণে তাঁদের মধ্যে বচসা হয়। তার জেরেই কি এই ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।